মেনু
হোমপেজে ফিরুন / প্রশ্নের বিবরণ

Programming শেখার সময় নিজের ভুলগুলো কীভাবে ট্র্যাক করা যায়?

0

আমি প্রোগ্রামিং শেখার সময় অনেক ভুল করি, কিন্তু সব ভুল মনে রাখা বা পরে ঠিক করা কঠিন হয়ে যায়। অনেক সময় একই ভুল বারবার করে ফেলি।

  • কীভাবে নিজের কোডিং ভুলগুলো সঠিকভাবে ট্র্যাক করা যায়?
  • ভুলগুলো লিখে রাখা বা নোট করার কোনো ভালো পদ্ধতি আছে কি?
  • একই ভুল বারবার না করার জন্য কী করা উচিত?
  • Debugging স্কিল উন্নত করার জন্য কী কী অভ্যাস গড়ে তোলা দরকার?

নিজের প্রোগ্রামিং উন্নতি বোঝার জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর?

1 উত্তর 31 ভিউ
7 months আগে
শেয়ার:

1 টি উত্তর

0
Ridoy 7 months আগে
Programming শেখার সময় নিজের ভুলগুলো ট্র্যাক করতে হলে একটু structuredভাবে এগোতে হবে। সবচেয়ে সহজ উপায় হলো—একটা “Error Log” বা ভুলের খাতা রাখা। যখনই নতুন কোনো bug বা error দেখো, সেখানে লিখে রাখো—কি error ছিল, কেন হয়েছিল, আর কীভাবে ঠিক করেছো। এতে একই ভুল বারবার করলে দ্রুত ধরতে পারবে এবং মনে রাখাও সহজ হবে।

ভুলগুলো নোট করার জন্য তুমি simple note app বা GitHub-এর readme ব্যবহার করতে পারো, আর code change track করার জন্য Git খুবই কাজে লাগে। এতে বুঝতে পারবে কোন পরিবর্তনের পর সমস্যা শুরু হয়েছে। পাশাপাশি নিয়মিত print() বা console.log() দিয়ে নিজের কোড check করা এবং debugging করার সময় ধাপে ধাপে code trace করার অভ্যাস গড়ে তুললে ভুল দ্রুত ধরা পড়ে।

একই ভুল বারবার এড়াতে হলে blindly code না লিখে আগে logic বুঝে নেওয়া জরুরি। আর প্রতিবার ভুল ঠিক করার পর নিজেকে জিজ্ঞেস করো—“এটা কেন হলো?”। চাইলে Google বা Stack Overflow দেখে ওই error নিয়ে আরও clear ধারণা নিতে পারো।

নিজের উন্নতি বোঝার জন্য পুরনো কোডের সাথে নতুন কোড compare করা খুব effective। আগে যেই সমস্যা সমাধান করতে পারোনি, এখন পারছো কিনা সেটাও check করো। ছোট ছোট project বানানো, নিয়মিত practice করা এবং নিজের mistake থেকে শেখার mindset রাখাই সবচেয়ে বড় চাবিকাঠি।
0 নেট ভোট

উত্তর দিতে লগইন করুন