প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা জিনিস যা হয়তো অনেকদিন ধরেই খুঁজছেন। আপনি কি কখনো ভেবেছেন, ইশ! যদি আমার নিজের একটা প্রশ্ন-উত্তরের ওয়েবসাইট থাকতো যেখানে মানুষ তাদের সমস্যার সমাধান খুঁজতে আসতো? যেখানে একজন আরেকজনকে সাহায্য করতো? অথচ হয়তো ভেবেছেন এটা অনেক কঠিন কাজ, অনেক টাকা খরচ হবে, ডেভেলপার লাগবে।
আজ আপনার সেই চিন্তার সমাধান নিয়ে এসেছি। XpartQA নামের একটা ওয়ার্ডপ্রেস থিমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, যেটা দিয়ে আপনি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ একটা প্রশ্নোত্তর সাইট। আর মজার ব্যাপার হলো, এটা সম্পূর্ণ বিনামূল্যে। জি, একদম ফ্রি। তাও আবার পুরোটা বাংলা ভাষায়।
চলুন বসুন, এক কাপ চা নিয়ে আরাম করে পড়তে থাকুন। আজকের এই লেখায় থিমটার প্রত্যেকটা ফিচার খুব সহজভাবে বুঝিয়ে দেবো, যাতে আপনার কাছে পরিষ্কার হয়ে যায় এটা দিয়ে আপনি কী কী করতে পারবেন।
গল্পটা শুরু করি প্রথম থেকে — কেমন হবে আপনার সাইট?
একটু চোখ বন্ধ করে কল্পনা করেন তো। একটা ওয়েবসাইট যেখানে মানুষ আসছে, নিজের সমস্যার কথা লিখছে। যেমন কেউ লিখলো, “আমার ফোনটা হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে কেন?” আরেকজন লিখলো, “ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, কীভাবে শুরু করবো?” তারপর কিছুক্ষণের মধ্যেই দেখলেন কয়েকজন উত্তর দিয়ে দিয়েছে। কেউ ভালো উত্তর দিলে প্রশ্নকর্তা সেটাকে সেরা উত্তর হিসেবে চিহ্নিত করলো। উত্তরদাতা পেলো কিছু পয়েন্ট, অর্জন করলো সম্মানসূচক ব্যাজ।
লাইভ ডেমো:-TrendnewsBd
ঠিক এমনই একটা প্ল্যাটফর্ম আপনি বানাতে পারবেন XpartQA থিম দিয়ে। আসুন দেখি কী কী সুবিধা পাবেন।
প্রথমেই বলি ডিজাইন নিয়ে — দেখতে কেমন?
একটা ওয়েবসাইটের প্রথম ছাপটা আসে তার দেখনদর্শন থেকে। আপনার সাইটে কেউ ঢুকেই যেন মনে করে, বাহ! কী সুন্দর সাইট। XpartQA ঠিক সেই অনুভূতিটাই দেবে। থিমটার ডিজাইন এমনভাবে করা যে আপনি মোবাইলে দেখুন কিংবা বড় কম্পিউটারের স্ক্রিনে, সব জায়গাতেই সমান সুন্দর লাগবে।
মোবাইলে দেখলে মেনুগুলো ছোট হয়ে সুন্দর একটা বাটনে পরিণত হয়, যেটায় টাচ করলেই সব অপশন বেরিয়ে আসে। ছবিগুলো নিজে থেকেই স্ক্রিনের সাথে মানিয়ে নেয়। লেখাগুলো পড়তে কখনোই মনে হবে না যে খুব ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে।
হেডারটা একটু ডার্ক কালারের, যেটা দেখতে খুবই প্রফেশনাল লাগে। আর পুরো সাইটের রঙের ব্যবহার এমন যে চোখে আরাম লাগে, পড়তে ভালো লাগে।
ডেমো তো আর সব সময় নাও থাকতে পারে তাই স্ক্রিনশট গুলী দিয়ে রাখলাম।

প্রশ্ন করার অভিজ্ঞতা — একদম পানির মতো সহজ
এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। আপনার সাইটে মানুষ আসবে প্রশ্ন করতে। এখন প্রশ্ন করার জায়গাটা যদি কঠিন হয়, তাহলে তো মানুষ বিরক্ত হয়ে চলে যাবে। তাই XpartQA তে প্রশ্ন করার পাতাটা একদম সাদামাটা আর সহজ করে বানানো হয়েছে।
একটা বড় বাক্স থাকবে যেখানে প্রশ্নের শিরোনাম লিখবেন। ধরুন কেউ লিখতে চাচ্ছে “মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন?” এই শিরোনামটা লেখার সাথে সাথেই সিস্টেম চেক করবে, আগে কেউ এমন প্রশ্ন করেছে কিনা। করে থাকলে তা দেখিয়ে দেবে, যাতে বারবার একই প্রশ্ন না করতে হয়। এতে আপনার সাইটে অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি কমবে।
তারপর আছে বিস্তারিত লেখার জায়গা। এখানে চাইলে বড় করে লেখা যায়, তির্যক করে লেখা যায়, লিংক দেওয়া যায়, কোড শেয়ার করা যায়। প্রোগ্রামিং নিয়ে প্রশ্ন হলে কোড ব্লক ব্যবহার করতে পারবেন। লেখা শেষে প্রিভিউ দেখে নিশ্চিত হওয়া যায় যে কেমন দেখাবে সবার কাছে।
আরো পড়ুন:-Free তেই নিয়ে নিন superFolio পোর্টফিলো PHP স্ক্রীপ্ট
একটা মজার ব্যাপার হলো ট্যাগ দেওয়ার পদ্ধতি। ধরুন আপনার প্রশ্ন মোবাইল নিয়ে। এখন ট্যাগ হিসেবে “মোবাইল”, “ব্যাটারি”, “সমস্যা” এগুলো লিখবেন। লিখে এন্টার চাপলেই ট্যাগগুলো ছোট ছোট নীল বক্সের মতো বসে যাবে। ভুলে গেলে সরিয়েও ফেলা যায়। খুব ঝামেলাহীন।
ভোট দেওয়া — কোনটা ভালো উত্তর সেটা বোঝার উপায়
একটা প্রশ্নের নিচে অনেকগুলো উত্তর জমা হতে পারে। এখন কোন উত্তরটা আসলে কাজের, সেটা বোঝার উপায় কী? এর জন্যই আছে ভোটিং সিস্টেম। ভালো উত্তর পেলে সবাই আপভোট দেবে, তাতে উত্তরটা উপরে উঠে আসবে। আর ভুল বা ক্ষতিকর উত্তর পেলে ডাউনভোট দেবে, সেটা নিচে নেমে যাবে।
একজন মানুষ একটা উত্তর বা প্রশ্নে একবারই ভোট দিতে পারবেন। এতে করে কেউ চাইলেও বারবার ভোট দিয়ে ফলাফল পাল্টাতে পারবে না। কমেন্টেও ভোট দেওয়ার ব্যবস্থা আছে।
ভোটের হিসেবটা সবার সামনে স্পষ্ট দেখা যায়। সবুজ রং মানে পজিটিভ ভোট বেশি, লাল মানে নেগেটিভ। একনজরে বুঝে ফেলা যায় কোন কন্টেন্ট কেমন মানের।
সেরা উত্তর — প্রশ্নকর্তা নিজেই বেছে নেবেন
এটা XpartQA র আরেকটা দারুণ ফিচার। ধরুন আপনি একটা প্রশ্ন করলেন। কয়েকজন উত্তর দিলো। এখন যেই উত্তরটা আপনার সমস্যার সবচেয়ে ভালো সমাধান দিলো, আপনি সেটাকে “সেরা উত্তর” হিসেবে সিলেক্ট করে দিতে পারবেন।
যখন কোনো উত্তর সেরা নির্বাচিত হয়, তখন সেটার ওপরে সবুজ রংয়ের একটা ব্যাজ ভেসে ওঠে যেখানে বড় করে লেখা “সেরা উত্তর”। এটা দেখে অন্যরাও বুঝতে পারে যে এই উত্তরটাই সবচেয়ে কার্যকর। প্রশ্নপ্রতি দুইটা উত্তর পর্যন্ত সেরা হিসেবে রাখা যায়। দুইটা গৃহীত হয়ে গেলে প্রশ্নটা বন্ধ হয়ে যায়।
এই পুরো প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ। কে কখন কোন উত্তর গ্রহণ করলো, তা সবাই দেখতে পায়। কোনো গোপনীয়তা নেই।
পয়েন্ট আর ব্যাজ — কাজের পুরস্কার
মানুষ কেন আপনার সাইটে বারবার আসবে? কেন সময় দিয়ে উত্তর দেবে? এর উত্তর হলো পয়েন্ট আর ব্যাজ। মানুষ ভালোবাসে স্বীকৃতি। XpartQA এই মানবিক ব্যাপারটা দারুণভাবে কাজে লাগিয়েছে।
প্রতিটা ভালো কাজের জন্য পয়েন্ট দেওয়া হয়। প্রশ্ন করলেই ৪ পয়েন্ট। উত্তর দিলে ৮ পয়েন্ট। কেউ আপনার উত্তর সেরা হিসেবে নিলে ১০ পয়েন্ট। প্রতিদিন সাইটে ঢুকলেও কিছু পয়েন্ট জমা হয়। মানে আপনি শুধু সাইটটা নিয়মিত ব্যবহার করেও পয়েন্ট বাড়াতে পারবেন।
পয়েন্ট বাড়ার সাথে সাথে আনলক হয় নানা রকম ব্যাজ। যেমন:
– প্রথম প্রশ্ন করলেই “প্রথম প্রশ্ন” ব্যাজ
– নিয়মিত উত্তর দিতে থাকলে “সহায়ক উত্তরদাতা” ব্যাজ
– অনেকগুলো ভালো উত্তর দিলে “বিশেষজ্ঞ” ব্যাজ
– টানা ৩০ দিন সাইটে এক্টিভ থাকলে “নিয়মিত সদস্য” ব্যাজ
এই ব্যাজগুলো আপনার প্রোফাইলে শোভা পায়। আরেকজন যখন দেখে আপনার অনেক ব্যাজ, তখন তার কাছে আপনার কথার মূল্য বেড়ে যায়। এটা একেবারে বাস্তব জীবনের মতোই, যেখানে অভিজ্ঞতা আর সুনামের একটা মূল্য আছে।
লিডারবোর্ড — কে এগিয়ে আছেন দেখে নিন
আপনার সাইটে কারা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছেন? কাদের পয়েন্ট বেশি? কারা বেশি উত্তর দিচ্ছে? এসব জানার জন্য আছে লিডারবোর্ড।
এটা অনেকটা খেলার স্কোরবোর্ডের মতো। সবার নামের পাশে তাদের র্যাঙ্ক, স্কোর, পয়েন্ট দেখা যায়। শুধু পয়েন্ট নয়, এই র্যাঙ্কিংয়ে আরও অনেক কিছু হিসেব করা হয়। কে কতটা ভালো উত্তর দিয়েছে, কত ভোট পেয়েছে, কী কী ব্যাজ অর্জন করেছে — সবকিছু মিলিয়ে একটা স্কোর দাঁড়ায়।
আপনি চাইলে দেখতে পারেন সব সময়ের সেরা কন্ট্রিবিউটর, অথবা শুধু এই মাসের, এই সপ্তাহের, এমনকি আজকের সবচেয়ে সক্রিয় সদস্য কে। প্রতিদিন রাতে একটা নোটিফিকেশন যায় যেখানে জানানো হয় আপনার বর্তমান অবস্থান কত। এতে মানুষের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়।
টাকা আয়ের সুযোগ — সবচেয়ে আকর্ষণীয় ফিচার
এবার আসি একটা ফিচারে যেটা XpartQA কে অন্যসব থিম থেকে একেবারে আলাদা করে দেয়। আপনার সাইটের সক্রিয় সদস্যরা তাদের পয়েন্টকে টাকায় রূপান্তর করতে পারবেন।
ভাবুন তো, একজন সদস্য নিয়মিত প্রশ্নের উত্তর দিচ্ছেন, পয়েন্ট জমাচ্ছেন। একসময় তার পয়েন্ট অনেক হলো। এখন তিনি চাইলে সেই পয়েন্ট থেকে কিছু অংশ টাকায় বদলে বিকাশ বা নগদে তুলে নিতে পারবেন।
আপনি অ্যাডমিন হিসেবে সবকিছু নিয়ন্ত্রণ করবেন। কত পয়েন্টে এক টাকা হবে, সেটা আপনি ঠিক করবেন। সর্বনিম্ন কত টাকা তুলতে পারবে, সর্বোচ্চ কত তুলতে পারবে — এই লিমিটগুলোও আপনার হাতে। উত্তোলনের আবেদন এলে আপনি রিভিউ করে অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবেন।
এই ফিচারটা আপনার সাইটের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কারণ এর মাধ্যমে আপনি সাইটে নিয়মিত এক্টিভিটি বজায় রাখতে পারবেন। মানুষ ফ্রিতে শুধু সময় দিতে চায় না, কিন্তু যদি দেখে একটু আধটু আয়ের সুযোগ আছে, তাহলে আগ্রহ বাড়ে। এটা একেবারে ব্যবহারিক মনস্তত্ত্বের প্রয়োগ।
জানিয়ে দেওয়ার ব্যবস্থা — নোটিফিকেশন
আমরা সবাই চাই আমাদের ব্যাপারে যেন মানুষ ওয়াকিবহাল থাকে, তাই না? কেউ আপনার প্রশ্নের উত্তর দিলে সাথে সাথে জানতে পারা, কেউ আপনার উত্তরে ভোট দিলে টের পাওয়া — এগুলো ছোট ছোট আনন্দের ব্যাপার।
XpartQA তে এই পুরো নোটিফিকেশন সিস্টেমটা খুব গোছানো। সাইটের ওপরের দিকে ঘন্টার আইকনের পাশে একটা লাল গোলায় সংখ্যা ভেসে থাকবে, যেটা বলছে আপনার কয়টা নোটিফিকেশন পড়া বাকি। ক্লিক করলেই দেখা যাবে পুরো তালিকা।
কখন কী নোটিফিকেশন পাবেন?
– আপনার প্রশ্নে কেউ উত্তর দিলে
– আপনার কোনো উত্তর ভোট পেলে
– আপনার উত্তর সেরা নির্বাচিত হলে
– কোনো ব্যাজ জিতলে
– লিডারবোর্ডে র্যাঙ্ক পরিবর্তন হলে
– উত্তোলনের আবেদনের ফলাফল জানতে
এই নোটিফিকেশনগুলো পড়ার পর “পঠিত” হিসেবে চিহ্নিত করতে পারবেন, মুছেও ফেলতে পারবেন। চাইলে এক ক্লিকে সবগুলো পঠিত বা সবগুলো ডিলিট করে দিতে পারবেন।
ভালো ব্যবহার নিশ্চিত করা — রিপোর্ট সিস্টেম
যেখানে মানুষ, সেখানে কিছু সমস্যাও থাকবে। কেউ হয়তো অপ্রাসঙ্গিক কিছু লিখবে, কেউ হয়তো খারাপ ভাষা ব্যবহার করবে। এসব সামলানোর জন্য আছে রিপোর্ট ব্যবস্থা।
যেকোনো সদস্য যে কোনো প্রশ্ন বা উত্তর রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট করার সময় কারণ উল্লেখ করতে হবে — এটা কি স্প্যাম, নাকি অশোভন ভাষা, নাকি কপিরাইট লঙ্ঘন, নাকি অন্যকিছু।
আরো পড়ুনঃ –ModernBlog wordpress থিম সেটআপ গাইড: A টু Z সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল
আপনি অ্যাডমিন প্যানেল থেকে সব রিপোর্ট দেখতে পাবেন। যে রিপোর্ট সঠিক বলে মনে হবে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন — যেমন কন্টেন্ট ডিলিট করা। আর ভুল রিপোর্ট হলে সেটা খারিজ করে দিতে পারবেন। এই পুরো সিস্টেমটা আপনার সাইটের পরিবেশ সুস্থ রাখতে সাহায্য করবে।
সদস্যদের প্রোফাইল — পরিচয়ের জায়গা
আপনার সাইটের প্রত্যেক সদস্যের একটা নিজস্ব প্রোফাইল থাকবে, যেন একটা ছোট্ট ঘর। সেখানে তিনি নিজের ছবি দিতে পারবেন, কভার ফটো দিতে পারবেন। কী নিয়ে কাজ করেন, কী শিখেছেন, কী কী দক্ষতা আছে — এসব তথ্য যোগ করতে পারবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, নিজের ওয়েবসাইটের লিংকও দিতে পারবেন।
প্রোফাইলে চারটা ট্যাব থাকবে:
– সারসংক্ষেপ: সব তথ্য একনজরে
– উত্তর: তিনি কী কী উত্তর দিয়েছেন তার তালিকা
– প্রশ্ন: তার করা প্রশ্নগুলোর তালিকা
– ব্যাজ: তিনি কী কী ব্যাজ অর্জন করেছেন
এটা দেখতে যেমন সুন্দর, তেমনি কাজেরও। একজন সদস্যের সম্পর্কে জানতে হলে শুধু তার প্রোফাইলে গেলেই হবে।
খুঁজে নেওয়ার সুবিধা — সার্চ
আপনার সাইটে যখন হাজার হাজার প্রশ্ন জমা হবে, তখন নির্দিষ্ট কিছু খুঁজে বের করা জরুরি হয়ে পড়বে। XpartQA এর সার্চ ব্যবস্থা খুবই শক্তিশালী।
সার্চ বারটা সাইটের ওপরের দিকে সবসময় থাকবে, যাতে যে কোনো পেজ থেকে খোঁজা যায়। কিছু লিখলেই প্রশ্ন আর উত্তর দুই জায়গা থেকেই ফলাফল দেখাবে। চাইলে শুধু প্রশ্ন বা শুধু উত্তর ফিল্টার করে দেখতে পারবেন। সময় অনুযায়ীও ফিল্টার করতে পারবেন — আজকের, এই সপ্তাহের, এই মাসের।
আরেকটা চমৎকার ব্যাপার হলো প্রশ্ন করার সময় যখন কেউ শিরোনাম লিখতে থাকবে, তখনই সিস্টেম দেখিয়ে দেবে আগে থেকে আছে এমন একই রকম প্রশ্ন। এতে সময় বাঁচে, একই প্রশ্ন বারবার করার প্রবণতাও কমে।
পরিচালনার সুবিধা — অ্যাডমিন প্যানেল
সাইট চালানোর পেছনের কাজগুলো করার জন্য অ্যাডমিন প্যানেলটা দারুণভাবে সাজানো। ব্যাজ তৈরি, সম্পাদনা, বন্ধ করা — সব খুব সহজ। উত্তোলনের আবেদন ব্যবস্থাপনা, রিপোর্ট ব্যবস্থাপনা — সব আলাদা আলাদা পেজে গোছানো।
পয়েন্টের পরিমাণ কত হবে সেটাও আপনি নিজের মতো করে সেট করে দিতে পারবেন। কোনো একটা কাজের জন্য পয়েন্ট বাড়াতে বা কমাতে চাইলে এক মিনিটেই করে ফেলতে পারবেন।
নিরাপত্তার দিকটাও ভাবা হয়েছে। সাধারণ সদস্যরা অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না। শুধু যাদের অনুমতি আছে তারাই পেছনের কাজগুলো করতে পারবে।
যে ছোট ছোট ব্যাপারগুলো বড় পার্থক্য গড়ে দেয়
কিছু জিনিস আছে যেগুলো আলাদা করে বলার মতো। যেমন সাইট লোড হওয়ার সময় সুন্দর একটা অ্যানিমেশন দেখায়, যেটা দেখতেও ভালো লাগে আর ব্যবহারকারীকেও ধৈর্য ধরে অপেক্ষা করায়।
কোনো কারণে ভুল পেজে চলে গেলে বা ডিলিট হওয়া কোনো পেজের লিংকে গেলে সুন্দর করে বাংলায় লেখা থাকে “পেজ খুঁজে পাওয়া যায়নি”। সাথে বিকল্প কিছু লিংকও দেওয়া থাকে, যাতে ব্যবহারকারী দিশেহারা না হয়ে যায়।
প্রশ্ন শেয়ার করার জন্য ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমেইল — সব রকম অপশন আছে। প্রশ্নের লিংক কপি করার বাটন আছে। প্রয়োজনে প্রিন্টও করা যায়।
আর হ্যাঁ, সবকিছু বাংলায়। “Submit” না, লেখা আছে “জমা দিন”। “Post Your Answer” না, লেখা আছে “উত্তর জমা দিন”। এতে বাংলা ভাষাভাষী সাধারণ মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে।
কে এই থিম দিয়ে সাইট বানাতে পারেন?
এই প্রশ্নটা খুব জরুরি। চলুন পরিষ্কার করে বলি।
আপনি যদি একজন শিক্ষক হন, আপনার ছাত্রছাত্রীদের জন্য একটা প্ল্যাটফর্ম চান যেখানে তারা পড়াশোনা নিয়ে প্রশ্ন করবে, একে অপরকে সাহায্য করবে — XpartQA আপনার জন্য দারুণ হবে।
আপনি যদি টেকনিক্যাল ব্লগার হন, আপনার ব্লগের পাশাপাশি একটা প্রশ্নোত্তর সেকশন যোগ করতে চান যেখানে আপনার পাঠকরা সমস্যার সমাধান খুঁজবে — এটা একেবারে মানানসই।
আপনি যদি ফ্রিল্যান্সার হন, কোনো ক্লায়েন্টের জন্য একটা Q&A প্ল্যাটফর্ম বানিয়ে দিতে চান — এই থিম দিয়ে অল্প সময়েই কাজ সেরে ফেলতে পারবেন।
আপনি যদি একদম নতুন হন, শুধু একটা ওয়েবসাইট বানিয়ে কিছু শিখতে চান বা অনলাইনে কিছু করার চেষ্টা করছেন — তাহলেও শুরু করার জন্য এটা চমৎকার। কারণ এটা ফ্রি, ইন্সটল করা সহজ, আর হাতে কলমে শেখার মতো অনেক ফিচার আছে।
ইন্সটল করা কি কঠিন?
একেবারেই না। ওয়ার্ডপ্রেসে থিম ইন্সটল করা খুবই সোজা। অ্যাডমিন প্যানেলে গিয়ে চেহারা (Appearance) থেকে থিম (Themes) এ যান। নতুন থিম যোগ করুন (Add New) ক্লিক করে থিমের জিপ ফাইলটা আপলোড দিন। অ্যাক্টিভেট করে ফেললেই কাজ শেষ।
এরপর কয়েকটা পেজ ক্রিয়েট করতে হবে। যেমন প্রশ্ন করার পেজ, ট্যাগ দেখার পেজ, লিডারবোর্ড পেজ ইত্যাদি। প্রতিটা পেজ ক্রিয়েট করার সময় ডান পাশে টেমপ্লেট সিলেক্ট করার একটা জায়গা থাকবে, সেখানে ঠিক টেমপ্লেটটা বেছে নিলেই সব গুছিয়ে যাবে।
মেনু সেটাপ করাটাও সহজ। ওয়ার্ডপ্রেসের মেনু ম্যানেজমেন্ট থেকে যা যা পেজ চান, মেনুতে যোগ করে সংরক্ষণ করে দিন।
পুরো প্রক্রিয়াটা শেষ করতে আধা ঘণ্টাও লাগবে না। আর প্রযুক্তিগত কোনো জ্ঞান না থাকলেও কাজ চলে যাবে।
– “All Questions” নামে একটি পেজ তৈরি করে টেমপ্লেট সিলেক্ট করুন “All Questions”
– “Ask Question” নামে একটি পেজ তৈরি করে টেমপ্লেট সিলেক্ট করুন “Ask Question”
– “Tags” পেজ — টেমপ্লেট “Tags”
– “Users” পেজ — টেমপ্লেট “Users”
– “Leaderboard” পেজ — টেমপ্লেট “Leaderboard”
– “Badges” পেজ — টেমপ্লেট “Badges”
– “Notifications” পেজ — টেমপ্লেট “Notifications”
– “Withdraw” পেজ — টেমপ্লেট “Withdraw”
– “Unanswered” পেজ — টেমপ্লেট “Unanswered Questions”
– “Hot Questions” পেজ — টেমপ্লেট “Hot Questions”
– “My Reports” পেজ — টেমপ্লেট “My Reports”
সার্ভারে চাপ কেমন পড়বে?
অনেকের মনে প্রশ্ন থাকে, এত ফিচারের থিম কি সাইটের গতি কমিয়ে দেবে না? একদমই না। থিমটা ডিজাইন করার সময় পারফরম্যান্সের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
সিএসএস আর জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো বাইরের বিশ্বস্ত সিডিএন থেকে লোড হয়, যা আপনার সার্ভারের চাপ কমায়। ছবিগুলো লেজি লোডিং হয়, মানে পেজের যে অংশটা স্ক্রিনে দেখা যাচ্ছে না, সেটার ছবি তখনই লোড হবে যখন দরকার হবে। এতে পেজ দ্রুত খোলে। কোডিংয়ে অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়নি, যতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করা হয়েছে।
গুগল অ্যাডসেন্স বা অন্য বিজ্ঞাপনের জন্য কেমন?
যারা ভাবছেন এই থিম ব্যবহার করে সাইট বানিয়ে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন, তাদের জন্য সুখবর হলো থিমটা সম্পূর্ণ অ্যাডসেন্স ফ্রেন্ডলি।
কেন? কারণ কন্টেন্টের জায়গাগুলো পরিষ্কার। মেনু, সাইডবার, ফুটার — সব গোছানো। বিজ্ঞাপন বসানোর জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা আছে। লোডিং স্পিড ভালো, যা অ্যাডসেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আর সবচেয়ে বড় কথা হলো থিমটা মোবাইল ফ্রেন্ডলি, যা এখন অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য অত্যাবশ্যক।
XpartQA Download
এই থিমটা নিয়ে কাজ চলমান থাকবে। সময়ের সাথে সাথে নতুন ফিচার যোগ হবে, কোনো সমস্যা ধরা পড়লে সমাধান করা হবে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে থিমটাকে আরও ভালো করার চেষ্টা থাকবে।
আপনার যদি কোনো সাজেশন থাকে, কোনো ফিচার কাজ না করে, বা নতুন কোনো ফিচারের প্রয়োজন মনে করেন — জানাতে পারেন। আপনার মতামতই থিমটাকে আরও সমৃদ্ধ করবে।
আপনি যদি এতক্ষণ ধরে পুরো লেখাটা পড়ে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ। আশা করি XpartQA থিম নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন নেই।
এটা শুধু একটা সফটওয়্যার না। এটা একটা সুযোগ। সুযোগ নিজের একটা কমিউনিটি গড়ার, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করবে। সুযোগ বাংলা ভাষায় কিছু করার, বাংলা কন্টেন্টের পরিধি বাড়ানোর। সুযোগ হয়তো কিছু আয়েরও।
তাই দ্বিধা না করে ডাউনলোড করে দেখুন। ইন্সটল করুন। ঘাটাঘাটি করুন। নিজের মতো করে সাজান। আর তারপর দেখুন ম্যাজিক। দেখবেন আস্তে আস্তে আপনার সাইট ভরে উঠছে প্রশ্নে, উত্তরে, মানুষের অংশগ্রহণে।

2 Replies
দারুণ একটি থিম
Thanks